ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে: ইসি সচিব
ইসি সচিব জানান, সারাদেশে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট চলছে। মেহেরপুরে মারামারির ঘটনায় কয়েকজন আহত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ময়মনসিংহ-১ আসনে এক প্রিজাইডিং অফিসার মারা গেলেও ভোট গ্রহণ ব্যাহত হয়নি। তিনি আশা করেন, বাকি সময়ে ভোটার উপস্থিতি বাড়বে এবং শান্তিপূর্ণভাবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট চলবে।
