কেরানীগঞ্জে ভোটারদের উৎসবমুখর উপস্থিতি
ঢাকা-২ আসনের কেরানীগঞ্জের মধুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে ভিড় করেছেন স্থানীয় ভোটাররা। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার আগেই কেন্দ্রে হাজির হন ভোটারদের অনেকেই। এসেছেন বয়োঃবৃদ্ধরাও। এই কেন্দ্রে ২৬০০ জন পুরুষ ও ২৫৯৪ জন নারী নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার কথা।
