এবারের নির্বাচনে নবীন-তরুণ প্রার্থী কতজন?
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জনমিতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে টিকে থাকা ১ হাজার ৮৭২ জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, এবারের নির্বাচনে নবীন ও তরুণ প্রার্থীর সংখ্যা চোখে পড়ার মতো।
