গাজায় কী ভূমিকা পালন করবে ইন্দোনেশীয় সেনারা?
যুদ্ধবিধ্বস্ত গাজায় নিরাপত্তার জন্য ৮ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া। গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, তার দ্বিতীয় ধাপের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ইন্দোনেশিয়াই প্রথম দেশ হিসেবে গাজায় সেনা পাঠানোর প্রক্রিয়া শুরু করল।
