ইরানের হামলার সব প্রস্তুতি কি নিয়ে ফেলেছেন ট্রাম্প?
ইরানে সামরিক হামলা চালাতে একরকম পণ করে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পান থেকে চুন খসলেই দিয়ে যাচ্ছেন হামলার হুমকি। শুধু হুমকিতেই সীমাবদ্ধ নন তিনি; হামলার পূর্ব প্রস্তুতিও নিয়ে ফেলেছেন এরইমধ্যে। একরকম মুখিয়ে আছেন তেহরানে হামলা চালাতে। ট্রাম্পের সাফ কথা- দাবি না মানলেই শুরু হবে অ্যাকশন।
