ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক: কী বলছে স্থানীয় নেতারা?
প্রেস ব্রিফিং করছেন জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন। ১১ ফেব্রুয়ারি এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের আটকের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে দেলোয়ার হোসেন অভিযোগ করেন নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব ঘটনা ঘটেছে।
