ভোটাভুটি কি সত্যিই এতটা বিনোদনমূলক হতে পারে?
পুরো দেশে এখন ভোটের আমেজ। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চায়ের কাপে ঝড় থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার ওয়াল—সবখানেই এখন নির্বাচনী উত্তাপ। মিছিল, মিটিং আর ইশতেহারের ভিড়ে যখন সবাই সিরিয়াস, তখন চলুন একটু হালকা মেজাজে ঘুরে আসি বিশ্বের ইতিহাসের কিছু অদ্ভুতুড়ে নির্বাচনের গল্প থেকে।
