নেত্রকোনায় ভোটকেন্দ্রে আগুন: কী বলছে প্রশাসন?
নেত্রকোনায় এক রাতে তিনটি ভোটকেন্দ্রসহ একাধিক স্থানে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে স্থানীয়দের মাঝে কিছুটা আতঙ্ক তৈরি হলেও প্রশাসন বলছে ক্ষয়ক্ষতি হয়নি তেমন। আতঙ্কিত হওয়ারও কিছু নেই। ১০ ফেব্রুয়ারি ভোরে নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের তিনটি ভোটকেন্দ্র ও একটি উচ্চবিদ্যালয়সহ মোট ৫টি স্থানে এ অগ্নিসংযোগ করা হয়।
