ত্রয়োদশ নির্বাচন: এক নজরে শীর্ষ ধনী প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন পাওয়া ১৯৮১ প্রার্থীর মধ্যে ৯৬০ জন বা প্রায় সাড়ে ৪৮ শতাংশই ব্যবসায়ী। আর শত কোটি টাকার সম্পদ আছে এমন প্রার্থী ২৭ জন। এদের মধ্যে ১৮ জনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী। বাকি ৯ জনই স্বতন্ত্র প্রার্থী।
