আসন্ন নির্বাচনে কোন দলের ঋণগ্রস্ত প্রার্থী বেশি?
ভোটের সময় যতই ঘনিয়ে আসছে ততোই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বাদানুবাদে সরগরম ভোটের মাঠ। ভোটার টানতে প্রতিশ্রুতির সঙ্গে প্রতিপক্ষকে ঘায়েল করতেও ছাড়ছেন না প্রার্থীরা। আর এখানটাতেই সবচেয়ে বেশি তোপের মুখে পড়তে হচ্ছে ঋণগ্রস্ত প্রার্থীদের। নির্বাচন কমিশন প্রার্থী হিসেবে চূড়ান্ত অনুমোদন দিলেও প্রতিপক্ষকে ঘায়েল করার এ সুযোগ লুফে নিতে ভুল করছেন না বিরোধীরা। এই ঋণগ্রস্ত প্রার্থী কারা? কোন দলে এ হার বেশি। চলুন জেনে আসা যাক সে-সব।
