ভোটের আগে ঢাকা ছাড়ছে মানুষ, বাড়তি ভাড়ার অভিযোগ
নির্বাচনের আর বাকি দুই দিন। এ উপলক্ষে আজ থেকে শিল্পাঞ্চলে টানা তিন দিনের ছুটি শুরু হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হয়ে যাওয়ায় টানা ছুটি মিলছে। এই সুযোগে ভোট দিতে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে গ্রামের বাড়ির পথে ছুটছেন হাজারো মানুষ। যাত্রীদের অভিযোগ, বাসের সংখ্যা কম থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষার পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
