‘দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান জানাল টিআইবি
বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থানের এক ধাপ অবনতি হয়েছে। এবার বাংলাদেশের অবস্থান হয়েছে ১৩তম। আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে এই অবস্থান ছিল ১৪তম। ১০ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।
