নতুন সংবিধানের পথে থাইল্যান্ড, গণভোটে সমর্থন
থাইল্যান্ডের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল। তাঁর নেতৃত্বাধীন ভূমজাইথাই পার্টির এই বিজয় দেশটির দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার পর এক নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। একই দিনে অনুষ্ঠিত গণভোটে ভোটাররা নতুন সংবিধান প্রণয়নের পক্ষেও রায় দিয়েছেন। এখন প্রশ্ন উঠেছে; থাইল্যান্ডের মতো বাংলাদেশের গণভোটেও কি নতুন সংবিধানের পক্ষে হতে পারে? তবে বাংলাদেশের বাস্তবতা ভিন্ন। এখানে সংবিধান সংশোধনের ক্ষমতা সংসদের হাতে। তাই নতুন সংবিধান করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা এবং সাংবিধানিক প্রক্রিয়া মানা জরুরি।
