কোনো রকমে নির্বাচনটা হলে ইউনূসকে পাস মার্ক দিতে পারি: বদিউর রহমান
টিবিএস মাল্টিমিডিয়ার আয়োজন 'কেমন সংসদ চাই' অনুষ্ঠানে অতিথি হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। অনুষ্ঠানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বিএনপি ও জামায়াতে ইসলামীর মতো বড় দলগুলোর ক্ষমতার লড়াই এবং রাজনৈতিক সমঝোতার ভবিষ্যৎ গতিপ্রকৃতি বিশ্লেষণ করেছেন। উপস্থাপনায় ছিলেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
