মুদ্রানীতি ও কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন; কী বলেছেন গভর্নর?
নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ৯ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তৃতীয় ও শেষ মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।
