ইসির সিদ্ধান্তে কেন ক্ষুব্ধ জামায়াত-এনসিপি?
মোবাইল ফোন ছাড়া কতক্ষণ থাকতে পারবেন আপনি? হঠাৎ এমন প্রশ্নের কারণ- নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না ভোটাররা। যা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। ভোটকেন্দ্রে ফোন নিতে হঠাৎ কেন বারণ করছে ইসি?
