ইরানে শান্তিতে নোবেলজয়ীকে সাড়ে ৭ বছরের কারাদণ্ড
ইরানের মানবাধিকার কর্মী ও ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মাদিকে প্রায় সাড়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ৮ ফেব্রুয়ারি তার আইনজীবী এবং তাকে সমর্থনকারী একটি সংগঠনয়ের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
