ট্রাম্পঘেঁষা তাকাইচির জয়ে কতটা বিপদে চীন?
চীনের সঙ্গে সংঘাতের পথে হেঁটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন জয় করেছেন সানায়ে তাকাইচি। নির্বাচনের আগেই তার বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন ট্রাম্প। এবার সেই প্রত্যাশাই বাস্তবে রূপ নিচ্ছে। আবারও দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাপানের 'আয়রন লেডি'খ্যাত এই নারী।
