আইশৃঙ্খলা বাহিনী পক্ষপাতদুষ্ট আচরণ করছে: জামায়াত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ঢাকা-১৫ আসনে হুমকি-ধমকিসহ নারীদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ দলটির। এ ছাড়া বাউফলের ওসি পক্ষপাতমূলক আচরণ করছে উল্লেখ করে তাকে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জামায়াত। ৮ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল।
