‘ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন’-কী কাজ করবে?
'সবার আগে বাংলাদেশ'-এই স্লোগান সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১ দফা ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। "করবো কাজ, গড়বো দেশ" ব্যানারে আগামী ৫ বছরের জন্য রাষ্ট্র মেরামতের ৯টি প্রধান অঙ্গীকার করেছে দলটি। আছে বেশ কিছু প্রতিশ্রুতিও। যার মধ্যে অন্যতম- 'ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন' গঠন। কিন্তু কী এই কমিশন? কেন এই কমিশন গঠনের প্রয়োজনীয়তা অনুভব করছে বিএনপি? বিশ্বের আর কোথায় এ ধরনের কমিশন হয়েছে?
