আওয়ামী আমলে সেনাবাহিনীতে কী ঘটেছিল জানিয়েছেন সাবেক সেনাপ্রধান
সেনাবাহিনীর মতো পেশাদার বাহিনীকে আওয়ামী আমলে ধ্বংস করা, জাতীয় নিরাপত্তা পদ তৈরির মাধ্যমে ডিপস্টেট তৈরি করে সেনাবাহিনীর ভেতরে আরেকটি কমান্ডিং স্ট্রাকচার তৈরি করা হয়েছিল বলে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। ৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমসংক্রান্ত ঘটনায় সাক্ষ্য দিতে হাজির হয়ে এসব জানান তিনি।
