গুমের ঘটনায় জিয়াউল আহসানের বিচারপ্রক্রিয়া শুরু
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও হত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। ৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমসংক্রান্ত ঘটনায় সাক্ষ্য দিতে হাজির হন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।
