দুর্নীতি কেন অব্যাহত রয়েছে জানালেন ড. ইফতেখারুজ্জামান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে ঝুঁকি আছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, যৌথ বাহিনীর অভিযান স্বত্ত্বেও নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নেই। ফলে ঝুঁকি রয়েছে সুষ্ঠু নির্বাচনের। ৮ ফেব্রুয়ারি রাজধানীর মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
