রাশিয়া থেকে তেল কেনা কমিয়েছে ভারত; বাড়িয়েছে চীন
সম্প্রতি ভারত-যুক্তরাষ্ট্র একটি চুক্তি হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, চুক্তি অনুসারে মোদি সরকার রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। বিনিময়ে ভারতের ওপর মার্কিন শুল্ক ৫০% থেকে কমিয়ে ১৮% করা হয়েছে। এদিকে ২০২৬ সালের জানুয়ারি মাসে চীন রাশিয়ার তেল কেনা বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, নিজের ফাঁদেই পড়েছেন ট্রাম্প।
