পিলখানায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান
বিডিআরের নাম পুনর্বহাল করতে চাই। ৭ ফেব্রুয়ারি হোটেল রেডিসন ব্লুতে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও পিলখানায় শহীদ পরিবারের সদস্যদের মতবিনিময় কালে এই মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ২০০৯ সালে মিডিয়ার পিলখানায় সেনা হত্যাযজ্ঞের পর পতিত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পরিবর্তন করে দিয়েছিল। এমনকি তাদের ইউনিফর্ম পর্যন্ত পরিবর্তন করে ফেলা হয়েছে। ভবিষ্যতে যাতে কখনোই এই ধরনের ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে পিলখানায় সেনা হত্যাযোগ দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযোগ্য দিবস অথবা জাতীয় শক্তি হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের রয়েছে।
