সাতোশির সঙ্গে এপস্টাইনের যোগসূত্র কতটা সত্য?
জেফরি এপস্টাইন; সময়ের সমালোচিত এক নাম। গোপনে গড়ে তুলেছিলেন এক অন্ধকার জগত। যে রাজ্যের তিনিই রাজা। শাসন করতেন গোটা বিশ্ব। সেই রাজ্যের অন্দরমহলে যাতায়াত ছিল বিশ্ব বিখ্যাত সব মানুষের। যাদের নাম প্রকাশ হতেই এখন বিশ্বজুড়ে ছি ছি রব। এ-সবই পুরোনো খবর। নতুন খবর বিটকয়েনের দুনিয়াতেও অবাধ বিচরণ ছিল এপস্টাইনের। আর সেই খবরের সূত্র ধরে বিটকয়েনের স্রষ্টা রহস্যমানব সাতোশি নাকামোতো-র জায়গাতেও এপস্টাইনকে কল্পনা করতে শুরু করেছেন অনেকে। তবে কি বিটকয়েনের স্রষ্টা ছিলেন এপস্টাইন? চলুন খোঁজ নিয়ে দেখি কতটা সত্য এই গুঞ্জন?
