‘নির্বাচন নিয়ে প্রত্যাশার চেয়ে বাস্তবতার গ্যাপটা বড়ই বলতে হবে’
টিবিএস মাল্টিমিডিয়ার আয়োজন 'কেমন সংসদ চাই' অনুষ্ঠানে অতিথি হয়েছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন'র প্রধান নির্বাহী, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। অনুষ্ঠানে জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক ভবিষ্যতের ওপর আলোকপাত করেছেন তিনি। বর্তমান রাজনীতিতে গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়, অসহিষ্ণুতা এবং দলীয় মনোনয়নে অর্থের প্রভাব ও ঋণখেলাপিদের অংশগ্রহণের মতো নেতিবাচক দিকগুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সুজনের প্রধান নির্বাহী। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং নতুন সরকারের মাধ্যমে জনকল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের আশাবাদও ব্যক্ত করেন বদিউল আলম মজুমদার। উপস্থাপনায় ছিলেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
