ট্রাম্পের শেয়ার করা ভিডিও কেন সরিয়ে নিল হোয়াইট হাউস?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক ভিডিওতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করা হয়। ভিডিওটি মুহূর্তেই ব্যাপক সমালোচনার মুখে পড়ে। প্রকাশের প্রায় ১২ ঘণ্টা পর ভিডিওটি সরিয়ে নেয় হোয়াইট হাউস।
