জামায়াতকে নিয়ে করা হেফাজত আমিরের বক্তব্য ভাইরাল
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া মুসলমানদের জন্য 'জায়েজ হবে না' এবং এটি 'হারাম' বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে 'ইসলামের এবং ইমানের গোড়া কেটে যাবে'। ৫ ফেব্রুয়ারি রাতে ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় বোখারি শরিফ খতম শেষে এ সব মন্তব্য করেন হেফাজত আমির।
