যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক নিয়ে কেন সন্তুষ্ট তেহরান?
ওমানের রাজধানী মাসকটে যুক্তরাষ্ট্র ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠককে ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানিয়েছেন, দুই পক্ষ আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত এবং আলোচকরা এখন নিজ নিজ রাজধানীতে ফিরে পরামর্শ করবেন। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটেই এই আলোচনা অনুষ্ঠিত হয়।
