ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের কারও শরীরে গুলির আঘাত নেই: সরকার
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার দপ্তরের পাঠানো এক বিবৃতিতে এমন দাবি করা হয়েছে।
