হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় জনসমুদ্র
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এরপর সন্ধ্যায় শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
