ভেনেজুয়েলা কি সত্যিই রাশিয়ার বিকল্প হতে পারবে?
ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে রাশিয়ার কাছ তেল কেনা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কেন? কারণ ট্রাম্প ভারতের পণ্যের ওপর আরোপিত শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়েছেন। এই বিশাল ছাড়ের বিনিময়ে শর্ত একটাই- ইউক্রেন যুদ্ধে অর্থ যোগানো রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে দেশটিকে। তার বদলে ভারত তেল কিনবে যুক্তরাষ্ট্র এবং সম্প্রতি মার্কিন নিয়ন্ত্রণে আসা ভেনেজুয়েলা থেকে।
