শাহবাগে হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরতদের ওপর পুলিশের অ্যাকশন
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে থেকে মাঠে নেমেছে ইনকিলাব মঞ্চ। জাতিসংঘের অধীন হাদি হত্যার তদন্ত দাবিতে ৫ ফেব্রুয়ারি রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় তারা।
