এপস্টাইন কি তবে মানুষরূপী শয়তান?
বর্তমানে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে তার তুলনা পাওয়া কঠিন। অথচ গত এক সপ্তাহ ধরে তাকে ছাপিয়ে আলোচনার মধ্যমণি অন্য কেউ। যিনি কিনা আবার ৬ বছর আগেই গত হয়েছেন। আলোচিত এই ব্যক্তির নাম জেফরি এপস্টাইন। ট্রাম্পের চেয়েও কী তবে বেশি ক্ষমতাধর ছিলেন এপস্টাইন?
