এপস্টাইন ফাইলস: নড়বড়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর গদি
এপস্টাইন ফাইলে নাম জড়ানোর পর বিশ্বজুড়ে একের পর এক প্রভাবশালী ব্যক্তির রাজনৈতিক ও সামাজিক অবস্থান টালমাটাল হয়ে উঠেছে। মার্কিন ধনকুবের ইলন মাস্ক, বিল গেটস থেকে শুরু করে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু- কেউই এই ঝড়ের প্রভাব এড়াতে পারেননি। এবার সেই ঢেউ এসে আছড়ে পড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের গদিতে। প্রশ্ন উঠছে- এপস্টেইন কেলেঙ্কারি কি সত্যিই স্টারমারের প্রধানমন্ত্রীত্বের ইতি টানবে?
