বিচারের আশ্বাস না পেলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা
শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। ৫ ফেব্রুয়ারি দুপুর থেকে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।
