পরিবারের চার সদস্যের মৃত্যু নিয়ে কী বলছে স্বজনরা?
রাজধানীর পল্লবীর কালশী এলাকা থেকে এক দম্পতি ও তাদের দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পাশের বিছানায় স্ত্রী ও দুই সন্তানের মরদেহ পড়েছিল। স্বজনরা জানান, আর্থিক সংকটে ভুগছিল পরিবারটি।
