পোস্টাল ব্যালট নিয়ে কী তথ্য দিয়েছে ইসি?
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে 'পোস্টাল ভোট বিডি'মোবাইল অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ব্যালট এরই মধ্যে দেশে এসে পৌঁছেছে। ৫ ফেব্রুয়ারি প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক 'ওসিভি-এসডিআই' প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
