আলোচনার টেবিলে থামবে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা?
গত কয়েক মাস ধরেই বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা। ইরানকে পরমাণু ইস্যুর সমাধান করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নইলে দিয়েছেন সামরিক হামলার হুমকিও। আরব সাগরে মোতায়েন রেখেছেন বিমানবাহী রণতরী। এ অবস্থায় সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে ইরান। সব ঠিক থাকলে আগামী ৬ ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাসকটে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
