চীনে দুর্নীতির খবর প্রকাশ করলেই কি গ্রেপ্তার হতে হয়?
সিচুয়ান প্রদেশের এক প্রভাবশালী সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একটি প্রতিবেদন প্রকাশ করেন এই দুই সাংবাদিক। প্রতিবেদনে দাবি করা হয়, ওই কর্মকর্তার বিতর্কিত সিদ্ধান্তের কারণে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেছে। কিন্তু প্রকাশের কিছুদিনের মধ্যেই রিপোর্টটি চীনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'উইচ্যাট' থেকে সরিয়ে ফেলা হয়।
