বোয়িং–এয়ারবাসের আধিপত্য কি ভাঙতে পারবে চীন?
ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করছে চীনের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কোম্যাক। তাদের C919 জেট বোয়িং তৈরি করা হয়েছে বোয়িং 737 Max ও এয়ারবাস A320neo-এর সঙ্গে প্রতিযোগিতা করতে। তবে আন্তর্জাতিক সার্টিফিকেশন, প্রযুক্তি, রক্ষণাবেক্ষণ ও পাইলট প্রশিক্ষণ এখনও বড় চ্যালেঞ্জ। প্রতিষ্ঠানটি যদি এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে পারে, তাহলে ভবিষ্যতে বোয়িং ও এয়ারবাসের সম্ভাব্য বিকল্প হয়ে উঠতে পারে তারা।
