খামেনিকে কী শর্ত দিলেন ট্রাম্প?
একদিকে পারস্য উপসাগরে ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রের রণতরি, অন্যদিকে পর্দার আড়ালে শুরু হয়েছে কূটনীতির নতুন এক সমীকরণ। ডোনাল্ড ট্রাম্প যখন হুঁশিয়ারি দিয়ে বলছেন আলোচনা না হলে খারাপ কিছু ঘটতে পারে, ঠিক এই সময়ে যুদ্ধের মেঘ সরিয়ে আলোচনার টেবিলে ফিরছে ওয়াশিংটন-তেহরান।
