ইসি, পুলিশ, সেনাবাহিনী ও সরকারি প্রতিষ্ঠানকে ব্যবহার করছে বিএনপি: আসিফ
নির্বাচন কমিশন, পুলিশ, সেনাবাহিনী, সরকারি প্রতিষ্ঠানকে বিএনপি ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
