চীনা সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে সরিয়ে দেওয়া কীসের ইঙ্গিত?
বন্দুকের ক্ষমতার জোরে গোটা বিশ্ব শাসন করছে যুক্তরাষ্ট্র। যখন যেখানে মন চাচ্ছে, পাঠিয়ে দিচ্ছে সামরিক বাহিনী। ক্ষমতা জাহির করতে তুলে আনছে অন্য দেশের প্রেসিডেন্টকেও। হুমকি দিয়ে দাবিয়ে রেখেছে বিশ্ব নেতাদের। মার্কিন প্রেসিডেন্টের এমন ক্ষমতা দেখে নিজেদের সেনাবাহিনীকে শক্তিশালী রূপে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্প্রতি চীনের সেনাবাহিনী—পিপলস লিবারেশন আর্মি (PLA)-র শীর্ষ জেনারেল ঝাং ইউশিয়াকে সরিয়ে দিয়েছেন তিনি। ফলে সেন্ট্রাল মিলিটারি কমিশন বা সিএমসি-র প্রধান হিসেবে দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এখন শি-র হাতে। কেন ঝাংকে সরিয়ে দিয়েছেন তিনি? শি কি কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন?
