পেশাদারিত্ব ও নাগরিকবান্ধব আচরণের উপর বিশেষ গুরুত্বারোপ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সেনা, নৌ এবং বিমান বাহিনী প্রধান গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন। ৩ ফেব্রুয়ারি সকালে গাজীপুর আর্মি ক্যাম্পে এই মতবিনিময় সভা হয়। এ সময় নির্বাচনে পেশাদারিত্ব ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা।
