ইনডোর ইলিশ চাষে অনুমোদন দেওয়া হয়নি: প্রাণিসম্পদ মন্ত্রণালয়
সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও নিবিড় পদ্ধতিতে ইলিশ চাষ বা সংশ্লিষ্ট কোনো কার্যক্রম পরিচালনার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়নি। কৃত্রিম পরিবেশে ইলিশ মাছ চাষ প্রসঙ্গে এই তথ্য জানায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
