নারী নিরাপত্তার বুলি আওড়ানোদের ভণ্ডামি উন্মোচন?
জেফরি এপস্টেইন নিজের ব্যক্তিগত জেট এবং ক্যারিবীয় দ্বীপ ব্যবহার করে এক বিশাল অপরাধ নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। নথিগুলোতে সাবেক ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট, ব্রিটিশ রাজপরিবারের সদস্য এবং বিশ্বখ্যাত ধনকুবেরদের নাম এসেছে, যা বিশ্বকে স্তম্ভিত করেছে। এই তালিকায় যেমন রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম, তেমনি রয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যাক্তি ইলন মাস্কের নামও। সেইসঙ্গে বাদ যায়নি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু, যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী লর্ড ম্যান্ডেলসন।
