বিশ্ববাজারে কেন কমছে স্বর্ণ-রুপার দাম?
দীর্ঘ সময় ধরে টানা ঊর্ধ্বগতির পর হঠাৎ করেই বিশ্ববাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে স্বর্ণ ও রূপার। এক পর্যায়ে স্পট গোল্ডের দাম কমেছে প্রায় ১০ শতাংশ। আর রূপার দাম নেমেছে প্রায় ১৫ শতাংশ। বিশ্লেষকদের মতে, এই দরপতনের পেছনে সবচেয়ে বড় কারণ মার্কিন রাজনৈতিক একটি সিদ্ধান্ত।
