বঙ্গভবনের ইমেইল থেকেই অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামায়াতের
বঙ্গভবনের ইমেইল থেকে আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে আবারও অভিযোগ করেছে জামায়াত ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। ২ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, নারীদের বিপুল সমর্থন রয়েছে জামায়াত ইসলামীর পক্ষে। আর এ কারণেই শুরু হয়েছে নানা ষড়যন্ত্র।
